সর্বশেষ খবর

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১, আহত অন্তত ১২

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতের নাম চান মিয়া (৭০)। শুক্রবার ভোর ৪  টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা সেতুর ঢালে মাওয়ামুখী লেনে এ দূর্ঘটনা ঘটে। নিহত চান মিয়ার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার শ্রীরামপুর গ্রামে।

শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ময়মনসিংহের গৌরীপুর থেকে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের আটরশি দরবার শরিফে যাচ্ছিলেন৷ পথিমধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা এলাকায় বাসের চাকা বিকল হয়ে গেলে এক্সপ্রেসওয়ের বাম পাশে রেখে চাকা মেরামতের কাজ করছিলো বাসের স্টাফরা। 

এ সময় মাওয়াগামী একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে থেমে থাকা ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১২ জন। 

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত আহতদের উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধারকাজে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরাও। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন তারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর