নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ১২ ঘন্টা পুলিশের সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ জনকে গ্রেফতার করেছে। আইনী প্রক্রিয়া শেষে সকল আসামীকে আদালতের প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে ২৪ এপ্রিল দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে ১২ ঘন্টার সারাশি অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ও বিভিন্ন মামলার ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান জানান,থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়ের কঠোর দিক-নির্দেশনায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ জন আসামীকে গ্রেফতার করি। বিধি মোতাবেক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

