হ্যামস্ট্রিং চোটের কারণে চলতি মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।
গত রোববার (২৫ এপ্রিল) ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে ৬০ মিনিটে মাঠ ছাড়েন সালাহ চোট পেয়ে। মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশে হাত নাড়িয়ে অভিবাদন জানান তিনি।
ক্লাব এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি তার চোট সম্পর্কে। তবে মিসর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান নিশ্চিত করেছেন, এটি হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার চোট এবং সুস্থ হতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে।
এর ফলে আগেই লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়া সালাহর শেষ ম্যাচটি ইতোমধ্যেই খেলা হয়ে গেছে। মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণাও দিয়েছেন তিনি, ফলে প্রায় নয় বছরের ট্রফিভরা অধ্যায়ের ইতি ঘটছে। শেষ হোম ম্যাচে ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি।
লিভারপুলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন।
তবে সুখবর হলো, তিনি ২০২৬ সালের বিশ্বকাপে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে।

