সর্বশেষ খবর

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা

  1. নিজস্ব প্রতিবেদক
    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি (এফএলএন) বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।
    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হাচান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. শরিফুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা সানজিদা আক্তার, টঙ্গীবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজি মাসুদ রানা এবং টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ।
    সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভিত্তিমূলক শিক্ষা শক্তিশালী করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও যত্নবান হতে হবে। পাশাপাশি আধুনিক ও কার্যকর শিক্ষণ পদ্ধতি অনুসরণের ওপর ও জোর দেন তারা।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর