নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের শ্রীনগরে এক নারীকে ধর্ষন ও পর্ণোগ্রাফি মামলার
আসামী স্বপন মেম্বারকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
বুধবার দিবাগত রাত ২ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত স্বপন মেম্বার জেলার শ্রীনগর উপজেলার মথুরাপাড়া এলাকার আবুল চৌধুরীর ছেলে।
র্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালক শামীম হাসান সরদার জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষন ও পর্ণোগ্রাফি মামলার আসামী স্বপনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, গত ১০ জুন দিবাগত রাতে ওই নারীকে মুন্সিগঞ্জের শ্রীনগর প্রেসক্লাব সংলগ্ন একটি বন্ধ ঘরে নিয়ে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে পোষাক খুলে স্তিরচিত্র তৈরী করে স্বপন মেম্বার। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষন করে। পরবর্তীতে বিচার চাইতে গেলে নারীকে স্বপন মেম্বারসহ আরো কয়েকজন মিলে মারধর করে ও হত্যার হুমকি দেয়।

