সর্বশেষ খবর

গজারিয়ায় ছিনতাইকালে জনতার হাতে আটক ছিনতাইকারী

মুন্সিগঞ্জের গজারিয়ায় ছিনতাইয়ের সময় জনতার হাতে এক ছিনতাইকারী আটক হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী লেনে একটি কভার্ড ভ্যান বিকল হয়ে পড়লে চালক ও হেলপার নিচে নেমে ইঞ্জিন পরীক্ষা করছিলেন। এ সময় তিনজন ছিনতাইকারী সেখানে এসে চালককে ছুরি দিয়ে আঘাত করে এবং ভয়ভীতি দেখিয়ে তার মানিব্যাগ ও ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে এক ছিনতাইকারীকে আটক করে, তবে অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর