নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলসকালে গ্রামবাসী একটি ড্রেজার ভাঙচুর করেছেন। মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার সৈয়দপুর কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসীর অভিযোগ, বালু উত্তোলন বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে নদীর দু’পাড়ের বাসিন্দারা নিজেরাই ড্রেজারটি বন্ধ করে দেন এবং ভাঙচুর করেন।
এ বিষয়ে শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম বলেন,ধলেশ্বরী নদীতে বালু উত্তোলনের ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ড্রেজারে আক্রমণ চালায়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের বলি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানাতে। পরে সবাই এলাকা ছেড়ে চলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

