নিজস্ব প্রতিবেদক
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জে দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করিম। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অতিকুর রহমান টিপুর সভাপতিত্বে ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ফয়সাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন দৈনিক দেশ রূপান্তরের মুন্সীগঞ্জ প্রতিনিধি মামুনুর রশীদ খোকা। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি কাজী সাব্বির আহদেম দীপু, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান, মাহবুব আলম লিটন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ সোহান, ভবতোষ চৌধুরী নুপুর ও অ্যাডভোকেট সুজন হায়দার জনি, মুন্সীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন লাল, স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মঈনউদ্দিন আহমেদ সুমন, সাংবাদিক মোহাম্মদ জসিম উদ্দিন, মো. মাসুদুর রহমান, শেখ মো. রতন, মো. মাসুদ রানা, মো. নাদিম হোসাইন, আরাফাত রায়হান সাকিব, শ্রীকান্ত দাস, মো. হুমায়ুন কবীর প্রমুখ।
মুন্সীগঞ্জে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |

