সর্বশেষ খবর

গজারিয়ায় শিশু ধর্ষণকারীর গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

gazaria (3) (1)

মোহাম্মদ জসিম উদ্দিন: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে ৮ বছরের শিশু ধর্ষণকারী মুক্তার হোসেনের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী৷
বুধবার সকাল ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ৩ শতাধিক নারী, পুরম্নষ ও শিশু লমপট মুক্তারের গ্রেপ্তার ও দৃষ্টাত্মমূলক শাস্তির দাবীতে মানব বন্ধন করে ৷ এক পর্যায়ে উত্তেজিত এলাকাবাসী মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের হস্তক্ষেপে তারা মহাসড়ক থেকে সড়ে যায়৷
ধর্ষণের পর থেকেই অভিযুক্ত লমপট মুক্তার পলাতক রয়েছে ৷ এলাকাবাসী অভিযোগ করে বলেন, পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে আত্মরিকতা দেখাচ্ছে না৷থানায় মামলা হওয়ার পর থেকেই লমপট মুক্তার ধর্ষিত শিশুটির পরিবারকে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে৷
মানববন্ধনকারীদের আশ্বসত্ম করে গজারিয়া থানার ইন্সপেক্টর (তদনত্ম) হেলাল উদ্দিন জানান, দ্রুত মুক্তারকে গ্রেপ্তার করা হবে৷
গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে বালুয়াকান্দি এলাকার কাজীরগাঁও গ্রামের ৮ বছরের শিশুটি খোকার মার্কেটে পানি আনতে গেলে একই গ্রামের মৃত বিলস্নাল ভুইয়ার ছেলে মুরগী বিক্রেতা মুক্তার ভুইয়া(৪৭) শিশুটিকে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে৷###

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর