সর্বশেষ খবর

বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

মুন্সীগঞ্জের বালুয়াকান্দিতে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। মঙ্গলবার গজারিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এ বাল্যবিবাহ বন্ধ হয়।

বাল্যবিবাহের শিকার ফাতেমা আক্তার শিখা (১৫) বালুয়াকান্দি ডা. আব্দুল গফফার স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার দশম শ্রেণির ছাত্রী এবং স্থানীয় লিটন মিয়ার মেয়ে।

গজারিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা বেগম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস খবর পেয়ে ওই ছাত্রীর বাবার কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন।

নিজস্ব প্রতিবেদক/গজারিয়ানিউজ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর