গজারিয়া(মুন্সীগঞ্জ)সংবাদদাতা,
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামে নদী পথে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ নেয়ার সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটায় অগ্নিকান্ডের ঘটনায় একটি করাত কলের আংশিক ক্ষতিসহ ভাটেরচর এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালে ভাটেরচর বাজার এলাকার মদিনা টিম্বার এন্ড ফার্ণিচার মার্ট এর পাশ থেকে তিতাস গ্যাসের একটি অবৈধ সংযোগ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দুরের টেংগারচর গ্রামে নদী পথে নেয়ার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ভোর রাতে গজারিয়া ফায়ার ষ্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 
ভাটেরচর গ্রামের ইকবাল হোসেন জানান, রাতে প্রায় ১২ থেকে ১৫ টি সিএনজি চালিত স্কুটারে করে টেংগারচর গ্রামের ৭০/৮০জন লোক পাহাড়ায় থেকে কামালের দোকানের ঢালে থাকা তিতাসের অবৈধ সংযোগ থেকে আরো একটি সংযোগ নেয়ার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানান, টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ছালাহউদ্দিননের মদদে একই গ্রামের গাফ্ফার মিয়া, হারুন মোল্লা, ফেরদাউস, আনিসুজ্জামান সরকারের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগটি পাশের নদীর তলদেশ দিয়ে প্রায় চারকিলোমিটার দক্ষিণ দিকের টেংগারচর গ্রাম সংলগ্ন মাঠে পেরিয়ে গ্রামে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নদী পথে ড্রামের মাধ্যমে ভাসমান পাইপ দিয়ে নেয়ার জন্য চেষ্টা করে।
অবৈধ সংযোগ স্থলের পাশের দোকারদার কামাল হোসেন জানান, রাতে আগুন জ¦লে উঠার পর আমার দোকানে ঘুমিয়ে থাকা কর্মচারী মোখলেস ও রায়হানকে জাগিয়ে জোর করে তাদের ব্যবহৃত লেপ কাথা, কম্বল ও চাদর নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পালিয়ে যায় পরে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নেভায়।
মদিনা টিম্বার এন্ড ফার্ণিচার মার্ট এর সত্বাধিকারী মো: মোদাচ্ছির হক জানান, অল্পের জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পেলেও করাত কলের ঢালে থাকা গাছের গুরি পুড়ে গেছে।
দুর্ঘটনাস্থলের জমির মালিক ঢাকায় অবস্থানরত শাহ আলম মোবাইল ফোনে জানান, সপ্তাহ খানেক আগে টেংগারচর গ্রামের জৈনক হারুন মোল্লা আমাকে ফোন করে আমার জমি ব্যবহার করে অবৈধ গ্যাস সংযোগ নিতে চেয়েছিল আমি মানা করে দিয়েছিলাম।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোবাইর ফোনে ইউপি চেয়ারম্যান এসএম ছালাহউদ্দিন বলেন, গ্রামবাসী মিলে উল্লিখিত ব্যক্তিদের সমন্বয়ে গ্রামে গ্যাস সংযোগ আনার কথা শুনেছি ।
তাঁর মদদ থাকার কথা অস্বীকার করেন তিনি।
নেতৃত্বে থাকাদের একজন আনিসুজ্জামান সরকার বলেন, আপনার সাথে সাক্ষাতে কথা বলবো বলে ফোন কেটে দেন।
তিতাস গ্যাসের সোনারগাঁও কার্যলয়ের উপ-মহাব্যবস্থাপক মেজবাহ উর রহমান জানান, আমরা ঘটনাটি অবগত হয়েছি উর্ধতনদের জানিয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে রয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এই দূর্ঘটনার প্রেক্ষিতে টেংগারচর এলাকার অবৈধ্য ৫টি সরবরাহ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। ৫টি সরবরাহ লাইনে প্রায় ৪ হাজার আবাশিক লাইন রয়েছে বলে জানান উপ-মহাব্যবস্থাপক মেজবাহ উর রহমান।
গজারিয়ায় নদীতে ভাসমান অবৈধ গ্যাস সংযোগের চেষ্টা অগ্নিকান্ডের ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |

