সর্বশেষ খবর

গজারিয়ায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

গজারিয়া(মুন্সীগঞ্জ)সংবাদদাতা:
গজারিয়া উপজেলার রসুলপুর গ্রামে মোল্লা বাড়ির ভাড়াটিয়া ইকবাল হোসেনের চার বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বাড়িওয়ালর ছেলে সোহাগ মোল্লার(১৬) বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত শনিবার সকাল সাড়ে এগারটায় শাহ আলম মোল্লার ছেলে সোহাগ মোল্লা শিশুটিকে ফুসলিয়ে তাঁর ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে । এ সময় শিশুটির চিৎকারে পাশের ঘর থেকে মা ছুটে আসলে সোহাগ পালিয়ে যায়। সোহাগের সৌদি আরব ফেরত চাচা আলম মোল্লা ভাড়াটিয়া পরিবারকে মীমাংসার আশ^াস দিয়ে থানায় যেতে বাধার সৃষ্টি করে এবং নিজে থানায় গিয়ে ভাড়াটিয়া পরিবারের বিরুদ্ধে গিয়ে ভাড়া বাকী থাকার লিখিত অভিযোগ করে। বিচার না পেয়ে গতকাল রোববার ভাড়াটিয়া ইকবাল হোসেন তাঁর কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহাগ মোল্লার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। গজারিয়া থানার এস আই শ্যামল চন্দ্র ঠাকুর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি অভিযোগের বিষয়ে তদন্ত করছে পুলিশ । তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।##

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর