সর্বশেষ খবর

গজারিয়ায় মসজিদের ইমামের বিরুদ্ধে ছাত্রী অপহরণের অভিযোগ

 

গজারিয়া(মুন্সীগঞ্জ)সংবাদদাতা:
গজারিয়া উপজেলার মাথাভাঙ্গা(বড় পাঁচানী) মহল্লার মসজিদের ইমাম হাফেজ মো: আহমদ উল্লাহ সাদির বিরুদ্ধে একই এলাকার মাথাভাঙ্গা আলীম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগে গজারিয়া থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ৮মে ভাড়া বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সোহেল মিয়ার কন্যা সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়াকে (১৪) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মালীগাঁও গ্রামের ক্বারী মো: মোস্তফা কামালে ছেলে মাথাভাঙ্গা গ্রামের স্থানীয় মসজিদের ইমাম ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃতার মা খাদিজা বেগম বাদী হয়ে ৯মে গজারিয়া থানায় দায়ের করা মামলার এজাহার সুত্রে জানা যায়, সুমাইয়ার পরিবার ও হাফেজ মো: আহমদ উল্লাহ সাদি স্ত্রী সন্তান নিয়ে জৈনক আব্দুল মতিন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
গজারিয়া থানার এস আই ও মামলার তদন্তকারী অফিসার মো: আসাদুজ্জামান আজ রোববার বিকেলে জানান, সুমাইয়াকে উদ্ধার ও সাদিকে গ্রেপ্তারের জন্য ঢাকার বাহিরে অভিযানে রয়েছেন তিনি।
মামলার বাদী খাদিজা বেগম কান্না কন্ঠে জানান, আমার নাবালিকা মেয়েকে যে ফুসলিয়ে অপহরণ করেছে তার উপযুক্ত শাস্তি চাই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর