১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কাদের সিদ্দিকীর আবেদন

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশনা চেয়ে রিট খারিজের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

রোববার সকালে সুপ্রিম কোর্টে সংশ্লিস্ট শাখায় এ আবেদন দায়ের করা হয়।

আবেদনে হাইকোর্টের রায় স্থগিতের জন্য প্রার্থনা জানিয়েছেন তিনি। আপিল বিভাগের চেম্বার আদালতে আজ এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কাদের সিদ্দিকীর রিট আবেদন খারিজ করে দিয়ে রায়ে বলেন, নির্বাচন শুরু হওয়ার পর (তফশিল ঘোষণা-ফলাফল পর্যন্ত) নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে কোনো প্রতিকার পাওয়া যাবে না। তবে কেউ সংক্ষুব্ধ হলে নির্বাচনী ট্রাইব্রুনালে যেতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর