গোলশূন্য একটি ড্র দিয়ে ২০১৬ সালে যাত্রা শুরু করল বার্সেলোনা। গত শনিবার রাতে অনুষ্ঠিত স্প্যানিশ লা লিগার খেলায় বার্সেলোনা ও এসপানিয়লের মধ্যকার ম্যাচে গোলশূন্য ড্র পেয়েছে তারকাখচিত এই বার্সা বাহিনী। গত ৩১ ম্যাচের মধ্যে এই প্রথম গোলশূন্য ড্র করলো লুইস এনরিকের শিস্যরা।
এছাড়াও একই রাতে একদিকে, মেসি-নেইমাররা পেয়েছে গোলশূন্য ড্র আর অন্যদিকে, লেভান্তেকে হারিয়ে বার্সার প্রতিদ্বন্দ্বী দল অ্যাতলেতিকো মাদ্রিদ পেয়েছে জয়। ফলে সব মিলিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনাকে ছাড়িয়ে গেছে অ্যাতলেতিকো মাদ্রিদ।
এই ম্যাচের পর বার্সেলোনা নেমে গেছে লা লিগার পয়েন্ট তালিকার দুই নাম্বারে আর অ্যাতলেতিকো দখল করেছে শীর্ষ অবস্থান।
লিওনেল মেসি, নেইমার ও সুয়ারেজের বার্সেলোনার বিপক্ষে শুরু থেকেই লড়াকু ছিল এসপানিয়ল। তবে শনিবার রাতে এসপানিয়লের মাঠে মেসি আর সুয়ারেজের গোলের সকল প্রচেষ্টা বাধা পায় গোলপোস্টে। বলা যায়, ভাগ্যও খুব একটা সহায় ছিল না বার্সার।
১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় অবস্থানে লুইস এনরিকের দল বার্সেলোনা। আর ১৮ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে অ্যাতলেতিকো মাদ্রিদ।
উল্লেখ্য, ২০১৫ সালে ৫টি শিরোপা জয়ের পাশাপাশি রেকর্ড ১৮০টি গোল করার রেকর্ড করেছে বার্সেলোনা।
সূত্র: বিবিসি বাংলা।

