সর্বশেষ খবর

মুন্সিগঞ্জে ইয়াবাসহ যুবক আটক


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে বাউশিয়া পাখির মোড় এলাকা থেকে আট হাজার ইয়াবাসহ মোঃ ইব্রাহিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর)দিবাগত রাত তিনটায় বাউশিয়া পাখির মোড় এলাকায় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি স্কয়ার গাড়ি তল্লাশি করে গজরিয়া থানা পুলিশ আট হাজার ইয়াবাসহ যুবককে আটক করে।

আটককৃত ইব্রাহিম কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বাবিল এলাকার আঃ খালেকের ছেলে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ জানান, আটককৃত মোঃ ইব্রাহীমের বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর