সর্বশেষ খবর

মুন্সিগঞ্জে সন্ত্রাসীকে মারধর করে দুই চোখ বিনষ্ট

নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের শ্রীনগরে মো. রাসেল (২৭) নামে এক সন্ত্রাসীর দু’চোখ বিনষ্ট ও হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাত আড়াইটার দিকে উপজেলার বাঘরা ইউনিয়নের মাগডাল গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ ম্যাগনেট গ্রুপের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়। বাঘরা ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে রাসেলকে ঢাকায় গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানান, রাসেললকে মঙ্গলবার রাতে ডেকে নিয়ে যায় ম্যাগনেট গ্রুপের লোকজন। এরপর  মাগডাল গ্রামের একটি বাগানে হাত-পা বেঁধে তাকে মারধর করে ওই গ্রুপের ম্যাগনেট, শাকিল চৌকিদার ও বাবুসহ অন্যান্যরা। এতে তার হাত-পা জখম হয়। এক পর্যায়ে দুই চোখে আঘাত করে বিনষ্ট করে। এসময় গুলির শব্দ পেয়ে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে।  
শ্রীনগর অফিসার ইনচার্জ (ওসি) জানান, ম্যাগনেট গ্রুপের অভ্যন্তরীন কোন্দল ও বিরোধের জেরে গভীর রাতে ওই ঘটনা ঘটেছে। আহত অবস্থায় রাসেকে ঢাকার কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর