নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের শ্রীনগরে সাপের কামড়ে ওসমান গনি (৬) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মিটফোর্ড স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওসমান গনি শ্রীনগর উপজেলার বাড়ৈখালি ইউনিয়নের খাহ্রা জামে মসজিদের ইমাম মুফতি সোলায়মান নূরীর ছেলে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুর দুইটার দিকে শিশু ওসমান গনি নিজ ঘরের মেঝেতে বসে ভাত খেতেছিল। এসময় ঘরের ভেতর লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার পায়ে কামড় দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করে। রাত ২টার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

