সর্বশেষ খবর

মোঃ শরিফুল ইসলাম স্যারের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

গজারিয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি, এডভান্স প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম স্যারের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ আজ (৩০জুলাই) সকাল ১০টায় গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে এড্যাভান্স প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের উদ্যোগে বিদ্যালয় এর মাঠে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকসভায় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে মোঃ শরিফুল ইসলাম স্যারকে স্মরণ করেন। মোঃ শরিফুল ইসলাম স্যারকে স্মরণে করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তার শিক্ষক, সহকর্মী, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব।

শোকসভায় উপস্থিত সকলে মোঃ শরিফুল ইসলাম স্যারের অকাল মৃত্যতে গভীর শোক প্রকাশ করেন । তারা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শরিফুল ইসলামের মামা মোঃ শফি উদ্দিন  বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এডভান্স প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের সভাপতি মোঃ মনিরুল হক মিঠু তার বক্তবে বলেন-‘মোঃ শরিফুল ইসলাম একজন মেধাবী লোকই ছিলো না, সে ছিলো একজন ভালো সংগঠক। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভারে শোকাহত।’

গজারিয়া কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রভাষক, গজারিয়া উপজেলা প্রেস ক্লাবের  সভাপতি ও গজারিয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ জসিম উদ্দিনমোঃ শরিফুল ইসলাম স্যারের অকাল মৃত্যতে গভীর শোক প্রকাশ করেন । তারা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বলেন-‘মোঃ শরিফুল ইসলাম একজন মেধাবী, গুণী, সামাজিকই ছিলো না, সে  একজন ভালো সংগঠক ছিলেন।

শোকসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোসেন্দী দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাইনুল হক বাদল, মোঃ শফি উদ্দিন, হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক শ্রেনির সদস্য মোশারফ হোসেন ও মোয়াজ্জেম হোসেন মাষ্টার, হাজী ছোটন চৌধুরী, গজারিয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, এডভান্স প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক, ছাত্রছাত্রী,  আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব।

 

শোকসভা শেষে মোঃ শরিফুল ইসলাম স্যারের অকাল মৃত্যতে  আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই ভোরে শ্বাস কষ্টজনিত অসুখে মোঃ শরিফুল ইসলাম স্যার মৃত্যুবরণ করেন।##

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর