সর্বশেষ খবর

দুর্বৃত্তের ছুড়ে দেয়া আগুনে দগ্ধ সোনিয়া চারদিন পর মৃত্যুর কাছে পরাজিত হলেন

 

মোহাম্মদ জসিম উদ্দিন,গজারিয়া(মুন্সীগঞ্জ)সংবাদদাতা: গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মো: শহীদউল্লাহ মিয়ার কন্যা স্থানীয় ডা. আব্দুল গফ্ফার স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী মেধাবী ছাত্রী সোনিয়া আক্তার(১৯) দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ হওয়ার চারদিন পর বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে (এসডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে।
গজারিয়া থানার অফিসার ইনচাজর্ মো: হেদায়াতুল ইসলাম ভূঞা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সোনিয়ার মা বাদী হয়ে বুধবার রাতে অজ্ঞাত দৃর্বৃত্তকে আসামী করে গজারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(১) ধারায় মামলা রুজু করেছেন।
দগ্ধ ছাত্রীর মা হাজেরা বেগম জানান, গত সোমবার সকালে ঘরের পাশে কলপাড়ে হাত মুখ ধোয়ার সময় অজ্ঞাত এক দুর্বৃত্ত সোনিয়ার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিদগ্ধ সোনিয়ার বিয়ের কথা বার্তা হয়েছিল খালাতো ভাই হারুন অর রশিদের সাথে পরীক্ষার পর আনুষ্ঠানিকতা সম্পন্ন হতো।###

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর