৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

গজারিয়ায় ভুল চিকিৎসায় প্র্সূতির মৃত্যু

গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার এস কে আলম হসপিটাল অ্যান্ড ডায়াগনষ্টিক ক্লিনিকে আজ    শনিবার আলেয়া আক্তার আলো নামের এক প্রসূতির মৃত্যুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
আলেয়া আক্তার আলো (২০)মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পৈক্ষার গ্রামের  সাফায়াত চোকদারের  স্ত্রী। তাঁর বাবার বাড়ি একই উপজেলার ভবেরচর  গ্রামে । পাবারিক সূত্রে জানা গেছে আজ বিকেল সাড়ে চারটার  দিকে তাঁর প্রসবব্যথা শুরু হয়। পরে তাঁকে ভবরেচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  পাশেই এস কে আলম হসপিটাল অ্যান্ড ডায়াগনষ্টিক ক্লিনিকে র্ভতি করা হয়।ক্লিনিকের চিকিৎসক  অস্ত্রোপচার করেন । আলেয়া আক্তার আলো একটি ছেলে সন্তান প্রসব করেন । কিন্তু  অস্ত্রোপ্রাচারের পর আলেয়া আক্তার আলোর অবস্থা খারাপ হয়ে পড়ে । এ সময় চিকিৎসক তাঁর স্বজনদরেকে অন্য কোথাও ভাল চিকিৎসয়ার জন্যও নিতে দেয়নি  । সন্ধ্যা ছয়টার দিকে আলেয়া আক্তার আলো মারা যায় । ৫০ ফুট দূ্রেই গজারিয়া উপজলো স্বাস্থ্য কমপ্লেক্স । সংবাদ পেয়ে পরে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল  অফিসার মোঃ মামুন দেখে তাঁকে মৃত ঘোষণা করেন ।
আলেয়া আক্তার আলোর স্বামী অভিযোগ করেন, অস্ত্রোপচারের পর হঠাৎ রক্তের ব্যবস্থা করতে বলেন । রক্তের ব্যবস্থা করার আগেই স্ত্রীর মৃত্যু হয়।
নাম প্রকাশ না করার শর্তে এএস কে আলম হসপিটাল অ্যান্ড ডায়াগনষ্টিক ক্লিনিকের একজন কর্মচারী বলেন, এস কে আলম হসপিটাল অ্যান্ড ডায়াগনষ্টিক ক্লিনিকের  কোনো স্থায়ী চিকিৎসক নেই । শারমিন সুলতানা গজারিয়া উপজেলা হাসপাতালরে চিকিৎসক  মালিক খিসেবে তিনি এস কে আলম হসপিটাল অ্যান্ড ডায়াগনষ্টিক ক্লিনিকে অস্ত্রোপচার করনে। তিনি  অবেদনবদি নন। অন্য কােনাে অবেদনবদি সেখানে ছিলেন  না।
এ বিষয়ে কথা বলতে চিকিৎস্ক শারমিন সুলতানার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি ।
এস কে আলম হসপিটাল অ্যান্ড ডায়াগনষ্টিক ক্লিনিকের মালিক ডাঃ শারমিন সুলতানার রােগীর পরামর্শপত্রে (প্রসেক্রপিশন) জরুরি প্রসূতিসেবাও অবেদনবদির কােনাে প্রশিক্ষণ নেই। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরনে আলেয়া আক্তার আলোর  মৃত্যু হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর