নিজস্ব প্রতিবেদক
আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩.০টায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জনজীবনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান টিপু, চাঁদের হাট মুন্সীগঞ্জের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ মাহবুব আলম লিটন, মুন্সীগঞ্জ ইতিহাস পরিষদের সভাপতি ইতিহাস গবেষক সিনিয়র সাংবাদিক গোলাম আশরাফ খান উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আহবায়ক শিক্ষক ও সংগঠক মোঃ জাহাঙ্গীর হোসেন, বিজ্ঞান বিষয়ক লেখক মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল (ফার্মাসিস্ট), সংগঠক এপেক্সিয়ান এসএম মাসুদ রানা।
জনজীবন ফাউন্ডেশন সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি
মোঃ আমাজাদ হোসেন কাজী, সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ, সহ সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও সংগঠক মোঃ মাহবুব আলম জয়, সহ সাধারণ সম্পাদক ছড়াকার শিশু সাহিত্যিক মোঃ রেজাউল রেজোয়ান, সহ দপ্তর সম্পাদক মনির হোসেন পাটোয়ারী, সহ শিক্ষা সম্পাদক মনিরুজ্জামান, সহ প্রচার সম্পাদক মোঃ নূর হোসেন, সদস্য আবুল কলাম, হানিফ সরদার, মোস্তাক খান, শরীফ জাহান প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ সভাপতি মোঃ আমজাদ হোসেন মাস্টার।
বক্তাগণ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জনজীবনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রত্রিকাটির উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন এবং কলাকৌশলী, পাঠক, শুভানুধ্যায়ী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জনজীবনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |

