সর্বশেষ খবর

মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জ শহরের দক্ষিন ইসলামপুর এলাকায় সাংবাদিকদের নিয়ে সামগ্রিক মতবিনিময় করেছেন মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান রতন। আজ শুক্রবার সকালে এ আয়োজনে তার সঙ্গে স্ত্রীসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তিনি নির্বাচন ও নির্বাচনে বিজয়ী হওয়ার পর মিশন-ভিশন সম্পর্কে আলোকপাত করেন সাংবাদিকদের সামনে। পরে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আমি নির্বাচন আচরণ বিধি মেনে প্রচারনা চালাবো। আমি কখনই সংঘাতের দিকে যাবো না। ধানের শীষ প্রতীক মানুষের সামনে তুলে ধরেই এগিয়ে যাবো।
আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের স্ত্রী নুরে জান্নাত, জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ, সহকারি পিপি অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, বিএনপি প্রার্থীল ছেলে আইমান ইবনে জামান, ছেলের বৌ মাহফুজা রহমান, জামাই মাহমুদুল হাসান ইমন, কন্যা লুবাবা ইবনে জামান, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর ফকির, ছাত্রদল নেতা অ্যাডভোকেট আল-আরাফ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জামাল, জুলাই যোদ্ধা রাইসুল ইসলাম, জেলা জুলাই মঞ্চের আহবায়ক রায়হান রাব্বী প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর