সর্বশেষ খবর

৯ম গ্রেডে বেতন দাবি সহকারি শিক্ষকদের

অষ্টম জাতীয় বেতন স্কেলে সহকারি শিক্ষককের পদটি ৯ম গ্রেড এবং সিনিয়র শিক্ষক পদটি ৮ম গ্রেড ভূক্তকরণসহ বিভিন্ন দাবি জানিয়েছেন ‘বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতি’।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ মার্চের মধ্যে বেতন সংক্রান্ত দাবি পূরণ না হলে ২০ মার্চের পর সংবাদ সম্মলনের মাধ্যমে ক্লাস বর্জন, কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য: পদোন্নতির সুযোগ কম থাকায় ১৬ বছরে তিনটি টাইম স্কেল ও অন্যান্য বিকল্প সুবিধা প্রদান। মানবিক ও আর্থিক কারণে গেজেটেড ঘোষণার পূর্বের যোগদান সময়কাল বিবেচনা করে প্রায় ৫,০০০ সহকারি শিক্ষকের বিভিন্ন মেয়াদের বকেয়া টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রদান।

নিয়োগ বিধি প্রণয়ন করে পিএসসির মাধ্যমে দ্রুত প্রায় ২,০০০ সহকারি শিক্ষকের শূণ্য পদে জনবল নিয়োগ ও প্রায় ৪৫০ সহকারি প্রধান শিক্ষক, ৭০ টি প্রধান শিক্ষক সমমনা পদে দ্রুত পদোন্নতি প্রদান।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোফাজ্জল হোসেন এবং দাবির পক্ষে মূল বক্তব্য পেশ করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মোহাম্মাদ আলী বেলাল, আশরাফুল হক ভূইয়া, এম এ মতিন প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর