সর্বশেষ খবর

টঙ্গিবাড়ীর খিলপাড়া-নাটেশ্বর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া থেকে নাটেশ্বর পর্যন্ত একটি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (৩ জুন) বিকালে খিলপাড়া এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, খিলপাড়া থেকে নাটেশ্বর পর্যন্ত সরাসরি সড়ক না থাকায় এলাকাবাসীকে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বক্তারা আরও বলেন, একটি সড়ক নির্মিত হলে সোনারং খিলপাড়া নাটেশ্বর এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, সময় ও অর্থ সাশ্রয় হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে খিলপাড়া-নাটেশ্বর সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধন শেষে এলাকাবাসী তাদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর