সর্বশেষ খবর

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে পরিচালনা পর্ষদের উদ্যোগে বার্ষিক পুরষ্কার বিতরণ, একাদশ শ্রেনির নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়।

কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহানা আখতারের সভাপতিত্বে কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ অভিভাবক প্রতিনিধি এইচ এম আক্তার হোসেন ও হৃদয় চন্দ্র মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি মুন্সিগঞ্জ-২,স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ এর সভাপতি  মিজানুর রহমান সিনহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন দোলন, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব ও সমাজ সেবক আলহাজ্ব হাবিবুর রহমান অপু চাকলাদার, রনি গ্রুপ অফ ইন্ডাষ্ট্রীজ এর এমডি ও সমাজ সেবক  আলহাজ্ব সাজাহান আলম, হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. রাশেদ, মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম গোলাম গাউছ সিদ্দিক, লৌহজং উপজেলা বিএনপির সদস্য মো. ইয়াসিন শেখ।

আমন্ত্রিত অতিথি ছিলেন লৌহজং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী, কলমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মমিন উদ্দিন (হিরন), কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ শিক্ষক প্রতিনিধি মো. লিয়াকত হোসেনসহ স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবক, সমাজকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর