রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে।
বুধবার বিকেলে রুয়েটের প্রথম বর্ষ ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, রুয়েটে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (পরিজ্ঞান সভা) আগামী ১৫ জানুয়ারী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়া ক্লাশ শুরু হওয়ার তারিখ নির্ধারিত ছিল ১৬ জানুয়ারী। পরবর্তীতে ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

