সর্বশেষ খবর

বেরোবির ওয়েবসাইটে তথ্যের গড়মিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ঢুকে দেখা যায় বিজ্ঞান অনুষদ এ সামজিক বিজ্ঞান অনুষদভুক্ত তিনটি বিষয়ের তালিকাও দেয়া হয়েছে। আবার সামাজিক বিজ্ঞান অনুষদে এখনো এসব বিষয় অর্ন্তভুক্ত রয়েছে। তথ্যে এসব গড়মিল দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন বলে অনেকেই জানিয়েছেন।

মঙ্গলবার রাত ১১ টার দিকে ওয়েবসাইটটিতে ঢুকে দেখা যায়, সামজিকবিজ্ঞান অনুষদের লোক প্রশাসন, সামাজ বিজ্ঞান ও উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিষয়সমূহের তালিকা বিজ্ঞান অনুষদে দেয়া। পরে সামাজিক বিজ্ঞান অনুষদের বিষয়সমূহের তালিকায় ঢুকলে সেখানেও ঐ সব বিষয়ের তালিকা পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সজীব নামের একজন শিক্ষার্থী অভিযোগ করেছেন যে, ‘ওয়েবসাইটে এধরনের তথ্যের গড়মিল সত্যি বিভ্রান্তিকর।’

এ বিষয়ে সাইবার সেন্টারের পরিচালক ড. তাজুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না। তবে বিষয়টি দেখছি।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইব্রাহীম কবিরের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নতুন এসেছি। তাই এ ব্যাপারগুলো সম্পর্কে এখনো কিছুই বলতে পারবো না।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওয়েবসাইটটি দেখাশুনা করার জন্য আগে একজন শিক্ষক ছিলেন। কিন্তু এখন কে দায়িত্বে আছেন তা অনেকেই বলতে পারেন না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর