অষ্টম বেতন কাঠামোতে নিজেদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এছাড়া সরকারি কলেজগুলোর শিক্ষকেরা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৮টা থেকে এই কর্মসূচি পালন করছেন তারা।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও প্রশাসন বিভাগের চেয়ারম্যান এম কামরুজ্জামান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মবিরতি পালন করছেন। কেউ বিশ্ববিদ্যালয়ে যাননি। ক্লাস পরীক্ষা সব বন্ধ রয়েছে। মূলত শাটডাউন চলছে বলে তিনি জানিয়েছেন।
এদিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল আলম জানান, অষ্টম বেতন স্কেলে তাদের বৈষম্য দূর করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক সরকারি কলেজগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত (২ ঘণ্টা) কর্মবিরতি পালন করছেন।

