কবিতাকে খুঁজতে খুঁজতে
কবিতা কোথায় বসেছিলে ভাই- খুঁজেছি অনেক
খুঁজতে খুঁজতে বুঝতে পারিনি কী আছে বাকী-
গাছ থেকে গাছে উড়ে যায় পাখি
আমি ডাকাডাকি
করে সকলেরে; কিছু দেখি না শেষে।
কবিতার কথা কবিতায় এসে, হঠাৎ গিয়েছে মিশে
কবিতা থাকুক কবিতার কাছে, আমার শরীর ঘেঁষে
আমি যাবো নাকো ভেসে।

