ডেটিং নিয়ে নানা পেরেশানি কাজ করে ছেলে-মেয়েদের মাঝে। কি করতে হয়, কি করা যাবে না অথবা কিভাবেই বা করতে হবে ইত্যাদি নিয়ে অভিজ্ঞজনের নানা পরামর্শে অস্থিরতা আরও বেড়ে যায়। একটা সফল ডেটিংয়ের জন্যে নিয়ম-কানুনের যেন শেষ নেই। এ তালিকা দীর্ঘ। অথচ যে নিয়মগুলো কঠোরভাবে পালনের পরামর্শ দিয়ে থাকেন অনেকে, তা মোটেও গুরুত্বপূর্ণ নয়। এগুলো এড়িয়ে যান এবং দারুণ এক ডেটিং উপভোগ করুন।
১. ছেলেটাকে অপেক্ষায় রাখতে হবে : মেয়েরা মনে করেন, ডেটিংয়ে ছেলেদের অপেক্ষায় রাখার মাধ্যমে একধরণের রহস্য সৃষ্টি করা যায়। এতে মেয়েদের ভাবটাও বেশ বাড়ে। অথচ অধিকাংশ পুরুষরাই এ বিষয়ে একমত নন। যদি সত্যিই দেরি হয়ে যায়, তবে মোবাইলে কল বা টেক্সের মাধ্যমে ছেলেটাকে জানিয়ে দিন। এতে আরও ভালোটাই ঘটবে। মেয়েরা অপেক্ষায় থাকতে যেমন নিরাপত্তাবোধ করেন না, তেমনি ঘটে ছেলেদের ক্ষেত্রে।
২. সাবেককে নিয়ে কোনো কথা নয় : অনেকেই বলেন, কারো সঙ্গে প্রথম ডেটিংয়ে সাবেক প্রেমিক-প্রেমিকাকে নিয়ে কথা বলাটা বিপজ্জনক। এতে দ্বিতীয় ডেটিংয়ের সুযোগ আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এর ভালো দিকও রয়েছে। এ নিয়ে কথা বলা অস্বস্তিকর হতে পারে। তবে এটা স্পষ্ট করবে আপনি কতটা সৎ এবং সম্পর্ককে কোন পথে নিতে চাইছেন। পছন্দ-অপছন্দের বিষয়গুলো প্রকাশ পাবে। পেছনের সমস্যাগুলো আর বর্তমান বা ভবিষ্যতে আসবে না। অনেক সময়ই এই খোলামেলা কথা-বার্তা দুজনকে আরো কাছে আনে।
৩. ধীরে এগিয়ে যেতে হয় : অধিকাংশ মানুষের কাছে সাধারণ নিয়ম এটা। সম্পর্ক ধীরগতিতে এগিয়ে নিতে হয়। এ ক্ষেত্রে স্বকীয়তা ও নিজের প্রবণতাকে প্রাধান্য দেওয়াই ভালো। কিভাবে এগোবেন এবং পরিস্থিতির বিচারে কি করতে হবে, তা আপনিই ভালো বুঝবেন। কাজেই মনের কথা শুনুন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

