নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান রতনের সহধর্মিণী নুর ই জান্নাত রোশনী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মোঃ কামরুজ্জামানের সহধর্মিণী নুর ই জান্নাত রোশনী দুই শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এসময় তিনি বলেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য সুলতান আহমেদ, সাবেক যুবদল নেতা মোখলেসুর রহমান বকুল ও শামসুল হক সরকার, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের ও সিদ্দিকুর রহমান রিকু, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল্লাহ সাজ্জাদ,ছাত্র দলনেতা শাকিল আহমেদসহ স্থানীয় দলীয় নেতা কর্মীরা।

