নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জে দশম গ্রেডের দাবিতে রোববার সকাল ৮ টাকা থেকে দুপুর ১২ টা টানা ৪ ঘন্টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
রোববার (৪ ডিসেম্বর) ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে এ কর্মবিরতি পালন হয়।
কর্মবিরতির কারণে হাসপাতালে সেবা নিতে আসা রেডিওলজি ও প্যাথলজিসহ অন্যান্য রোগীদের ভির দেখা গেছে। সেবা নিতে আসা রোগিরা পরেছেন চরম ভোগান্তিতে।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, দীর্ঘ ৩১বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেডের দাবি করে আসছে। কোন সরকারই তাদের দাবি বাস্তবয়ান করছে না। তাই তারা কর্মবিরতিতে গিয়েছে। দুই একদিনের মধ্যে তাদের এ দাবি আদায় না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ কর্মবিরতির পর আগামীতে লাগাতার কর্মসূচি ও কমপ্লিট শাটডাউন করবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এসময় উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), মোঃ আব্দুস সালাম মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), মোঃ শুকুর মাসুদ মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলোজী )ও মোঃ শহিদুল ইসলাম ( ফার্মাসিস্ট)প্রমূখ।

