সর্বশেষ খবর

মুন্সিগঞ্জে অ্যাডভোকেট সেলিনা আক্তারের মৃত্যুতে শোকসভা


শ্রীকান্ত দাস
মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সেলিনা আক্তার (৫৯) এর মৃত্যুতে শোক সভা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে এ শোকসভা করা হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমেদের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন নারীও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাইজুন্নেছা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ড. মো: আলমগীর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলমের সঞ্চালনায় এসময়  আরোও উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সমিতির ১নং সদস্য অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, সমিতির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান, সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মালেক মোল্লা, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহ উদ্দিন খান স্বপন, অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন ও অ্যাডভোকেট আমান উল্লাহ প্রধান শাহিন প্রমুখ। শোক সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমিতির সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. নুর হোসেন। শোকসভা শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ একদিনের জন্য ফুলকোর্ট মুলতবি ঘোষণা করেন। আইনজীবী সমিতির সূত্রে জানা গেছে, মরহুমা অ্যাডভোকেট সেলিনা আক্তার শহরের দক্ষিন ইসলামপুর এলাকার হানিফ মিয়া ও মনোয়ারা বেগম দম্পতির কন্যা। গত ৩০ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অ্যাডভোকেট সেলিনা আক্তার ১৯৯২ সালে এলএলবি পাশ করে ১৯৯৬ সালে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হন, ২৮ সেপ্টেম্বর ১৯৯৬ সালে মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে সদস্য অন্তর্ভুক্ত হয়ে ফৌজদারি ও দেওয়ানী আদালতে আইন পেশায় তার কর্মময় জীবন শুরু করেন। এছাড়াও ১৯৮৮ সালে মুন্সিগঞ্জ পিটিআই ইনস্টিটিউট থেকে সিএনএড(পিটিআই)সনদ অর্জন করেন। তিনি ২০০২-২০০৬ সাল পর্যন্ত মুন্সিগঞ্জ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০২-২০০৬ সাল পর্যন্ত মুন্সিগঞ্জ জেলা কারাগারে বেসরকারি পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন একই সময়ে জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যও ছিলেন তিনি। জেলা ও দায়রা জজ আদালতের জাতীয় আইনগত সহায়তা কমিটির প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে মিলে মিশে কাজ করেছেন। মৃত্যুকালে অ্যাডভোকেট সেলিনা আক্তার স্বামী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর