নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মুন্সিগঞ্জ প্রেসক্লাব।
এসময় তারা গণমাধ্যম সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
রোববার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়।
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনির সঞ্চালনায় বক্তব্য, রাখেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবেের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সাবেক সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী , ভবতোষ চৌধুরী দুপুর, গুলজার হোসেন, আব্দুস সালাম, মাসুদ রানা, নজরুল হাসান, আরাফাত রায়হান শাকিব, শিহাব আহমেদ প্রমুখ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, মঈন উদ্দীন সুমন, মোহাম্মদ জসিম উদ্দিন, হুমায়ুন কবির ও মোঃ নাজির আহমেদ প্রমূখ।
মানববন্ধনে তারা বলেন, সাংবাদিকরা গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরেন। অথচ তাদেরকেই বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে। এজন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

