সর্বশেষ খবর

মেজবানি আয়োজন করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা


গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ।
এ উপলক্ষে সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গজারিয়া উপজেলা সংলগ্ন মনসুর আহমেদ খান জিন্নার নতুন বাড়িতে এ উপলক্ষে মেজবান আয়োজন করেন তিনি। সহস্রাধিক নেতাকর্মী সাথে নিয়ে ভুরিভোজ করার পর আসন্ন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। এখন থেকেই নেতাকর্মীদের তার পক্ষে সরব প্রচার-প্রচারণা চালাতে আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মশিউর রহমান খান, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা হাফিজুর রহমান খান, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব উল্লাহ মেম্বার, সাধারণ সম্পাদক আল-আমিন প্রধান,বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর