সর্বশেষ খবর

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগ নেতা কর্মীদের গণসংযোগ


গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থনে প্রচার-প্রচারণা এবং গণসংযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা।
বুধবার ( ২০ ডিসেম্বর) বিকালে বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধানের নেতৃত্বে কয়েক হাজার নারী পুরুষ পুরান বাউশিয়া উজান ভাটি হোটেলের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে ভবেরচর ঈদগাহ হয়ে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এ সময় রাস্তার দুই ধারের দোকানদার ও পথচারীদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন নেতা কর্মীরা। অন্যদিক একই সময় নৌকার পক্ষে তেতৈতলা হাস পয়েন্ট এলাকায় জনসংযোগ করেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল এবং জামালদী বাস স্ট্যান্ড এলাকায় জনসংযোগ করেন হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠু।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর