জেলায় তানিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে পৌরশহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
তানিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, রাতে তানিয়া তার নিজ ঘরের টয়লেট থেকে বের হওয়ার সময় বাইরে থেকে অজ্ঞাতনামা দুই যুবক তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এ সময় তানিয়া মাটিতে লুটিয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশীরা। সেখানে তানিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
এ ঘটনায় তানিয়ার প্রতিবেশী নীলা রহমানও আহত হয়েছেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, তানিয়ার শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান দ্য রিপোর্টকে বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তানিয়ার সঙ্গে তার স্বামীর কলহ চলে আসছিল।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তানিয়ার স্বামী নজরুল ইসলামকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপ, স্বামী আটক
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |

