৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

সরস্বতী পূজায় অংশ নিলেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্ট পূজা উদ্যাপান কমিটি আয়োজিত সরস্বতী পূজায় অংশগ্রহণ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার সকাল পৌনে ১০ টার দিকে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে যান পূজা পালনের জন্য। তখন তিনি সেখানে উপস্থিত সকলের খোঁজ-খবর নেন এবং সকলের সঙ্গে পূজা পালন করেন।
বিদ্যা ও আরাধনার দেবী সরস্বতী পূজা উপলক্ষে পুষ্পাঞ্জলি প্রদান,প্রসাদ বিতরণ এবং ধর্মীয় আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। এই মহোৎসবের বিশেষ আকর্ষণ ছিল মঞ্চে একটি প্রতিমা ও বক।
এ সময় আরো উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, হাইকোর্টের বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার দিলজার হোসেন, ডেপুর্টি রেজিস্ট্রার অরুনাভ চক্রবর্তী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার, বিশ্বজিৎ রায় প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর