৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

শনিবার এ সংক্রান্ত আবেদন স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর হোসেন।

রাষ্ট্রদ্রোহের সুনির্দিষ্ট ধারায় মামলাটি দায়েরের পর আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য কোতয়ালি থানাকে নির্দেশ দিয়েছিলেন।

কোতয়ালি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। আমরা অনুমোদনের জন্য পাঠিয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে মামলা এজাহার হিসেবে গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন মামলাটি দায়ের করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর