সর্বশেষ খবর

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ নেতা মুরাদকে দুদকে জিজ্ঞাসাবাদ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাকান গ্রুপের চেয়ারম্যান শাহে আলম মুরাদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সকাল সাড়ে ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১ ফেব্রুয়ারি তাকে তলবি নোটিশ পাঠায় দুদক। নোটিশে তাকে দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টায় হাজির হতে বলা হয়েছে।

অভিযোগ রয়েছে, শাহে আলম মুরাদ জোর করে মাকান গ্রুপের চেয়ারম্যান হয়েছেন। ডিজনী ডিজাইন অ্যান্ড ডেভেলপার হঠাৎ করেই মুরাদ দখল করে নিয়েছেন। এছাড়া নামে বেনামে তার বিপুল পরিমাণ সম্পদ আছে বলে দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর