১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

আপিল বিভাগে নতুন ৩ বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাইকোর্ট বিভাগ থেকে তিনজন বিচারপতি নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পরামর্শক্রমে রাষ্ট্রপতি এ তিনজনকে নিয়োগ দেন। এরপর আইন মন্ত্রণালয় গেজেট জারি করে।

আগামীকাল সোমবার নতুন তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি।

বর্তমানে আপিল বিভাগে ছয়জন বিচারপতি রয়েছেন। এই তিন বিচারপতি নিয়োগের ফলে মোট নয়জন বিচারপতি পেল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর