নোয়াখালীর সূবর্ণচরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা করে পালানোর সময় সঞ্জয় নাথ নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। নিহতরা হলেন লাকী রাণী নাথ (২৩) ও তার শিশু ছেলে হরিনাথ (৩)।
শনিবার ভোরে উপজেলার চরভাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দশরত নাথের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সঞ্জয় নাথ তার স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা করে
পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে সঞ্জয়ের বাবা-মাকেও আটক করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

