সর্বশেষ খবর

কুমিল্লায় ডাকাত সন্দেহে ২জনকে পিটিয়ে হত্যা

কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়কে ডাকাতির সময় এলাকাবাসীর পিটুনিতে দুই ডাকাতের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার রানীচড়া গ্রামের ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সলেমান (২৮) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার তবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রুবেল (২৫)।

এছাড়া পিটুনিতে গুরুতর আহত হয়েছেন চান্দিনার বেলাশহর গ্রামের সেলিম মিয়ার ছেলে নাইম (২৮)। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম পলাশ জানান, খবর পেয়ে পুলিশ শুক্রবার ভোর ৬টায় ঘটনাস্থলে যায়।

নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর