রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার বাদীর অভিযোগ আমলে নিয়ে খালেদা জিয়াকে ৩ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
সকালে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। ১১টার দিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নেতৃত্বে শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। বাদীর জবানবন্দী গ্রহণ করে ১২টা ২০ মিনিটে বিচারক এ আদেশ দেন।

