সর্বশেষ খবর

দুদকের তদন্তে সংসদীয় কমিটির অসন্তোষ

বেসিক ব্যাংকের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশের জেরে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সংসদে তলব করেছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বরাবর পাঠানো এক চিঠিতে সংস্থাটির তদন্ত দলকে ২৮ জানুয়ারি বেলা ১১টায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
কমিটি সূত্রে জানা গেছে, ব্যাংকটির অনিয়ম, দুর্নীতি ও মামলাগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। কমিটি মনে করে, বেসিক ব্যাংক জালিয়াতিতে দুদকের মামলা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই দুদককে তলবের সিদ্ধান্ত নেয় কমিটি। তবে দুদক তাদের এমন বক্তব্যের উত্তরে বলেছে, ব্যাংকটিতে দুর্নীতির বিষয়ে দুদক মামলা করেছে। মামলার পর এখন তদন্ত চলছে। তদন্ত পর্যায়ে সংসদীয় কমিটির আপত্তি তোলা সমীচীন নয়।
এর আগে, কমিটির পক্ষ থেকে সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করার সিদ্ধান্ত নিলে আপত্তি তোলে দুদক।
দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু আপত্তির বিষয়টি জানিয়ে বলেন, দুদক স্বাধীন ও স্বশাসিত সংস্থা। এর জবাবদিহিতার কোনো জায়গা নেই। দুদককে তলব করার আগে জাতীয় সংসদের কার্যপ্রণালীবিধির ২০৩ ধারার আলোকে ও দুদক আইন-২০০৪ পাশাপাশি রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।
এ বিষয়ে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, দুদককে বা মামলার তদন্ত কর্মকর্তাকে সংসদীয় কমিটি ডাকতে পারে কি না— সেটা নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে। কমিটি কার্যপ্রণালীবিধি পর্যালোচনা করে দেখেছে, দুদককে ডাকা যাবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর