৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

ব্রিটেনে প্রবাসীরা বিদ্যুতে বিনিয়োগে আগ্রহী

ব্রিটেনে প্রবাসীরা বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার (২৪ জানুয়ারি) সচিবালয়ে ব্রিটেন প্রবাসী একদল উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এই কথা বলেন।

মুহিত বলেন, ‘তারা ঘুরে-টুরে দেখেছে। তাদের বিনিয়োগে আগ্রহ আছে।’ কিন্তু বাংলাদেশ সরকার পরিচালিত ওয়েজ আর্নার বন্ডের বিষয়ে এই প্রবাসী উদ্যোক্তারা অবগত নন বলে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘তারা ওয়েজ আর্নার বন্ডের বিষয়টি জানেন না। এটা আমাকে বিস্মিত করেছে। আমি তাদের বলেছি, প্রতিবছর জাপান প্রবাসী বাংলাদেশিরা এ খাতে বিনিয়োগ করে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে।’

মুহিত জানান, ‘বিষয়টি নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে খোঁজ নিতে হবে, তারা কী করছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর