সর্বশেষ খবর

হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে ভারতের চাই ৩৩১

অস্ট্রেলিয়া-ভারত ওয়ানডে সিরিজ ‘ডেড রাবার’ হয়ে গেছে তৃতীয় ম্যাচেই। ওই ম্যাচেই সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। আর চতুর্থ ম্যাচ জিতে সিরিজে অসিরা এগিয়ে আছে ৪-০ ব্যবধানে।

আজ সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি তাই ভারতের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লড়াই। এই লড়াইয়ে ভারতকে আগের ম্যাচের মতো বড় লক্ষ্যই বেঁধে দিয়েছে স্টিভেন স্মিথের দল।

আগে ব্যাট করে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩০ রান করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ভারতের চাই ৩৩১ রান।

আগের ম্যাচে তো ৩৪৯ রান তাড়া করতে নেমে জোড়া সেঞ্চুরিতে ১ উইকেটে ২৭৭ রান তোলার পরও জিততে পারেনি ভারত। আজ ৩৩১ রান তাড়া করে জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারবে মহেন্দ্র সিং ধোনির দল?

অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ১২২ রান করেছেন ডেভিড ওয়ার্নার। তার ১১৩ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ১০২ রানে অপরাজিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পাওয়া মিচেল মার্শ। তার ৮২ বলের ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছক্কার মার।

এ ছাড়া ম্যাথু ওয়েড ৩৬ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ২৮ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।

ভারতের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও অভিষিক্ত জসপ্রিত বুমরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর