অথচ সমাজের অনেক মানুষই মনে করেন, কাপড়ে নাপাকি বা অপবিত্র কিছু লাগলে বা নাপাকির ছিটা লাগলে কাপড়ের এক কোণা ধুলেই পবিত্র হয়ে যাবে। এ ধরণের ধারণা সঠিক নয়। বরং কাপড়ের যে অংশে নাপাকি লেগেছে সে অংশই ধুতে হবে। নইলে কাপড় পবিত্র হবে না।
এমন একটা ধারণা কী করে আমাদের সমাজে তৈরি হলো, বোঝা দায়। কারণ স্বাভাবিকভাবেই কাপড়ের কোথাও ময়লা লাগলে মানুষ সেই জায়গাটাই ধুয়ে ফেলে। ধুলোবালি লাগে যেখানে, সেখানটাই ঝেড়ে পরিষ্কার করা হয়।
অথচ সমাজের অনেক মানুষই মনে করেন, কাপড়ে নাপাকি বা অপবিত্র কিছু লাগলে বা নাপাকির ছিটা লাগলে কাপড়ের এক কোণা ধুলেই পবিত্র হয়ে যাবে।
এ ধরণের ধারণা সঠিক নয়। বরং কাপড়ের যে অংশে নাপাকি লেগেছে সে অংশই ধুতে হবে। নইলে কাপড় পবিত্র হবে না।
সংকলন ও গ্রন্থনা : মাওলানা মনযূরুল হক।

