সর্বশেষ খবর

ডিসেম্বরে রিজার্ভ ২৭.৪৯ বিলিয়ন ডলার

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ডিসেম্বরে ২৭.৪৯ বিলিয়ন ডলার স্পর্শ করেছে। রোববার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে রপ্তানি ও রেমিট্যান্সের কারণে রিজার্ভ গত বছরের তুলনায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া আমদানি বাড়ার ধীরগতি ও বিশজুড়ে পণ্যদ্রব্যের দাম কমার কারণেও রিজার্ভ বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমান রিজার্ভে অনায়াসে সাত মাসের আমদানি বাণিজ্যের ব্যয় মেটানো সম্ভব।

বর্তমান ২০১৫-১৬ অর্থবছরের প্রথম পাঁচ বছরে রপ্তানি হয়েছে ১২.৮৮ বিলিয়ন ডলার যা গত বছর থেকে ৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বরাবরের মতোই রপ্তানিতে সবার চেয়ে এগিয়ে তৈরি পোশাক খাত।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর